হোন্ডা মোটরসাইকেল গ্রাহকদের জন্য সারা দেশে প্রি-বুকিং সার্ভিস ক্যাম্পেইন ফেব্রুয়ারি ২০২৬
This page was last updated on 01-Feb-2026 11:17am , By Arif Raihan Opu
হোন্ডা মোটরসাইকেল গ্রাহকদের জন্য সারা দেশজুড়ে শুরু হতে যাচ্ছে প্রো হোন্ডা প্রি-বুকিং সার্ভিস ক্যাম্পেইন। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইনে হোন্ডা গ্রাহকরা প্রি-বুকিংয়ের মাধ্যমে সহজ ও ঝামেলাহীনভাবে সার্ভিস সুবিধা গ্রহণ করতে পারবেন।

হোন্ডা প্রি-বুকিং সার্ভিস ক্যাম্পেইন ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড কর্তৃক অনুমোদিত যে কোনো ডিলার সেন্টার থেকে মোটরসাইকেল কিনে থাকলে সংশ্লিষ্ট গ্রাহকরা এই ক্যাম্পেইনের আওতায় থাকবেন। ক্যাম্পেইন চলবে আগামী ১ থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
এই ক্যাম্পেইনের অংশ হিসেবে গ্রাহকরা পাচ্ছেন ১২টি পয়েন্টে সম্পূর্ণ ফ্রি চেকআপ সুবিধা। এর মধ্যে রয়েছে ব্যাটারি ভোল্টেজ, ইঞ্জিন অয়েল, এয়ার ক্লিনার, স্পার্ক প্লাগ, থ্রোটল ও ক্লাচ ফ্রি-প্লে, ব্রেক, স্টিয়ারিং, ড্রাইভ চেইন, টায়ার প্রেশারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশের পরীক্ষা।
আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম
এছাড়াও শুধুমাত্র প্রি-বুকিং করে সার্ভিসে অংশগ্রহণ করলেই গ্রাহকরা র্যাফেল ড্র-এর মাধ্যমে Honda Racing Jacket জেতার সুযোগ পাবেন। ক্যাম্পেইনে সার্ভিস গ্রহণের সময় ১,০০০ টাকার পার্টস বা ইঞ্জিন অয়েল কিনলে থাকছে হোন্ডা কী রিং সম্পূর্ণ ফ্রি।

র্যাফেল ড্র-এ অংশগ্রহণের জন্য গ্রাহকদের ক্যাম্পেইন চলাকালীন সময়ে কোম্পানির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রো হোন্ডা ক্যাম্পেইন সংক্রান্ত পোস্ট নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করতে হবে। এই শেয়ারের ভিত্তিতে লাকি ৪৫ জন গ্রাহক জিতে নিতে পারবেন Pro Honda Cap।
প্রি-বুকিং, ফেসবুক শেয়ার এবং র্যাফেল ড্র-এর বিস্তারিত নিয়মাবলী জানতে গ্রাহকদের ভিজিট করতে বলা হয়েছে https://forms.bdhonda.com/ProHonda/Registration লিংকে।
ফ্রি চেকআপ সার্ভিস গ্রহণের সময় গ্রাহকদের অবশ্যই তাদের বাইকের ওয়ারেন্টি বুকলেট অথবা মালিকানা সংক্রান্ত কাগজাদি সার্ভিস সেন্টারে প্রদর্শন করতে হবে। উল্লেখ্য, নির্ধারিত ১২টি চেকপয়েন্টের বাইরে কোনো অতিরিক্ত সার্ভিস নিলে নিয়মিত সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
সুশৃঙ্খলভাবে ও দ্রুততম সময়ে সার্ভিস সুবিধা নিশ্চিত করতে গ্রাহকদের আগেই প্রি-বুকিং করে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড।
নিকটস্থ হোন্ডা সার্ভিস সেন্টারের ঠিকানা জানতে গ্রাহকরা ব্যবহার করতে পারবেন https://www.bdhonda.com/dealer-network/dealer-locator লিংকটি।
এছাড়াও ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনো তথ্য বা সমস্যার জন্য হোন্ডার টোল ফ্রি হটলাইন নম্বর ০৮০০০৪৩০৪৩০-এ যোগাযোগ করা যাবে। হটলাইনটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত)।
