ঈদ উল আযহা ২০২৩ যাত্রায় ৪ টি বিষয় খেয়াল রাখুন

This page was last updated on 29-Jul-2024 10:15am , By Ashik Mahmud Bangla

ঈদ উল আযহা ২০২৩ অতি সন্নিকটে , আর এই সময় যারা রাস্তা দিয়ে চলাচল করবেন অথবা প্রিয় বাইক নিয়ে ঈদ যাত্রা করবেন তাদের অবশ্যই ৪ টি বিষয় খেয়াল রাখতে হবে। যদি আপনি এই ৪ টি বিষয় খেয়াল না রাখেন তাহলে মহাবিপদে পরবেন।


ঈদ উল আযহা ২০২৩ যাত্রায় ৪ টি বিষয় খেয়াল রাখুন

১- রাস্তায় পরে থাকা গরুর গোবর

ঈদ উল আযহা ২০২৩ অতি সন্নিকটে , এই সময়টাতে দেশের বিভিন্ন স্থান থেকে গরু অন্য স্থানে যাচ্ছে। আর কোরবানীর পশু বহনকারী যানবাহনের অবহেলার কারনে রাস্তার বিভিন্ন জায়গায় গরুর গোবর পরে থাকে। আমরা বাইকাররা সবাই জানি এই জিনিসটা একজন বাইকারের জন্য কতটা ঝুকিপূর্ণ। তাই এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখুন বিশেষ করে যখন আপনি রাতে চলাচল করবেন। কখনো যদি আপনার বাইকের চাকা গোবরের উপর দিয়ে উঠে যায় তাহলে ভুলেও বাইক হার্ড ব্রেক করতে যাবেন না অথবা বাইকের হ্যান্ডেল ঘুরাবেন না তাহলে কিন্তু মহাবিপদ হতে পারে।

২- কোরবানির পশু বহনকারী নসিমন

আঞ্চলিক সড়কে পশু বহনকারী নসিমন বাইকারদের জন্য খুবই ঝুকিপূর্ণ,এদের নাই কোন ব্রেকের ঠিক। আর ঈদের সময় যখন এরা কোরবানীর পশু নিয়ে এক স্থান থেকে অন্যস্থানে যায় তখন এদের গতি থাকে অনেক বেশি। তাই এই যান থেকে সাবধান থাকুন , আর অন্যকেও সাবধান করে দিন।

৩- অস্থায়ী পশুর হাট

ঈদের আগের কিছুদিন সড়ক , মহাসড়কের পাশে অস্থায়ী পশুর হাট বসে থাকে। আর এই জায়গাগুলোতে কখনোই বাইকের গতি অতিরিক্ত রাখবেন না। কারণ কখন কোথা থেকে কোন যানবাহন বের হয়ে আসবে অথবা নিজের ইচ্ছামতো যানবাহন ঘোরাবে সেটা আপনি নিজেও বুঝবেন না। তাই নিজের নিরাপত্তার কথা চিন্তা করে বাইকের গতি নিয়ন্ত্রণে রাখুন।

৪- অকারণে কোরবানীর পশুর পাশে গিয়ে হর্ণ বাজাবেন না

ঈদের একটা মজা হচ্ছে কোরবানীর পশু কিনে সেটা নিয়ে হাটতে হাটতে বাড়ি যাওয়া। আপনি যখন এদের পাশ দিয়ে বাইক নিয়ে যাবেন তখন অকারণে এদের পাশে গিয়ে হর্ন বাজাবেন না। কারণ এতে পশু ভয় পেয়ে একটা সমস্যা করতে পারে। এই সময়টাতে চেষ্টা করুন একটু সাবধানে থাকতে।


আপনি যদি সতর্ক থাকেন তাহলে অনেক বিপদ থেকে আপনি নিরাপদ থাকতে পারবেন। তাই নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে একটু সাবধান থাকুন।

Latest Bikes

E-MAX S80

E-MAX S80

Price: 0

E-MAX S600

E-MAX S600

Price: 0

E-MAX FX

E-MAX FX

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

E-MAX S80

E-MAX S80

Price: 0

E-MAX S600

E-MAX S600

Price: 0

E-MAX FX

E-MAX FX

Price: 0

View all Upcoming Bikes