Shares 2
ঈদে বাইকপ্রেমীদের জন্য হিরো মোটরসাইকেলের বিশেষ চমক - সর্বোচ্চ ২০০০০ টাকা ক্যাশব্যাক
Last updated on 23-Feb-2026 , By Arif Raihan Opu
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে গ্রাহকদের জন্য বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে হিরো মোটরসাইকেল বাংলাদেশ।অফার অনুযায়ী, হিরো মোটরসাইকেলের বিভিন্ন মডেলে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে।

হিরো ঈদ উল ফিতর ক্যাশব্যাক অফার ২০২৬
সম্প্রতি বাংলাদেশে দুটি নতুন মডেল উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি— Hero Glamour X 125 এবং Hero Xoom 125। প্রতিটি মডেলের ক্ষেত্রে আলাদা পরিমাণে ক্যাশব্যাক নির্ধারণ করা হয়েছে।


হিরোর অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ঈদ উপলক্ষ্যে এই অফারের ঘোষণা দেওয়া হয়। পোস্টে জানানো হয়েছে, বর্তমানে হিরোর প্রতিটি মডেলের উপরেই নির্ধারিত ক্যাশব্যাক সুবিধা প্রযোজ্য থাকবে।
তবে হিরো থেকে জানানো হয়েছে যে এই অফারটি কত দিন চলবে সেই ব্যাপারে কিছু জানানো হয়নি। কিন্তু ধারণা করা হচ্ছে যে চাঁদ রাত পর্যন্ত এই অফারটি চলবে।


গ্রাহকদের চাহিদা ও আগ্রহ বিবেচনায় রেখে এই ক্যাশব্যাক অফার চালু করেছে হিরো মোটরসাইকেল বাংলাদেশ। এর ফলে ক্রেতারা তাদের পছন্দের মোটরসাইকেল বিশেষ ছাড়ে কেনার সুযোগ পাবেন। পাশাপাশি প্রতিটি মোটরসাইকেলের সঙ্গে উপহার হিসেবে দেওয়া হবে হিরো ব্র্যান্ডেড একটি বিশেষ কী-রিং।

হিরোর জনপ্রিয় মডেলগুলোর মধ্যে অন্যতম Hero Hunk। গত কয়েক বছরে আধুনিক প্রযুক্তি ও নতুন আপডেট যুক্ত করে মডেলটিকে সময়োপযোগী করা হয়েছে। এই মডেলটিতেও সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ছাড় থাকছে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম
বর্তমানে দেশের মোটরসাইকেল বাজার ক্রমেই প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। এ প্রেক্ষাপটে নতুন প্রযুক্তি ও আধুনিক ফিচার যুক্ত করে নিজেদের মডেলগুলোকে আরও আকর্ষণীয় করে তুলছে হিরো।

সংশ্লিষ্ট সূত্রের আশা, ঈদকে ঘিরে এই বিশেষ অফার ব্র্যান্ডটির জনপ্রিয়তা আরও বাড়াবে।উল্লেখ্য, এই ঈদ অফার দেশের সকল অনুমদিত হিরো শোরুমে পাওয়া যাবে।
মোটরসাইকেল সংক্রান্ত সর্বশেষ তথ্য ও আপডেট জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল চ্যানেল অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
T
Published by Arif Raihan Opu